• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

শাল্লায় বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:০২
আপডেট: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:০২

 

শাল্লা প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিএনপির সুনামগঞ্জ জেলা কার্যালয় থেকে জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট মো. আব্দুল হক স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়।

শাল্লা উপজেলা বিএনপির কমিটিতে আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছে সিরাজুল ইসলাম সিরাজ। ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, ২য় যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ৩য় যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস ও ৪র্থ যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম।

শাল্লা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনায় দলীয় লোকদের মাঝে আনন্দের জোয়ার বইছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে শাল্লা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন সম্মিলিতভাবে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, বিএনপি অনেক বড় রাজনৈতিক দল। আমাদের এখানে অনেক যোগ্য ও ত্যাগী নেতা রয়েছেন। আমরা চেষ্টা করেছি যোগ্য ও ত্যাগীদের নিয়ে কমিটি করার। তারপরও আরো অনেক ত্যাগী নেতাকর্মী রয়েছেন পরবর্তীতে উনাদেরকে আমরা কমিটিতে নিয়ে আসব।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম