• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৫৩
আপডেট: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৫৩

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

জনতার আওয়াজ ডেস্ক

মো. নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। তিনি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে।