• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম পরিবর্তন

প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:২৬
আপডেট: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:২৬

 

জনতার আওয়াজ ডেস্ক
বঙ্গবন্ধু সেতু এবং বঙ্গবন্ধু ট্যানেলের নাম পরিবর্তন করে যথাক্রমে যমুনা সেতু এবং কর্ণফুলী টানেল নামকরণ করেছে সরকার।

আজ বুধবার সেতু বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করেছে। এতে বলা হয়, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

সেতু বিভাগের যুগ্ম সচিব মো. তবিবুর রহমান তবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, যমুনা নদীর ওপর চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ সেতুটি ১৯৯৮ সালের জুন মাসে এবং চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল ২০২৩ সালের অক্টোবরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম