• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অর্থবহ সংস্কারের পরেই সুষ্ঠু নির্বাচন দিতে হবে: গোলাম পরওয়ার

প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:২৮
আপডেট: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:২৮

9601 20

অর্থবহ সংস্কারের পরেই সুষ্ঠু নির্বাচন দিতে হবে: গোলাম পরওয়ার

বরগুনা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অতীতে বাংলাদেশের জনগণের আন্দোলন-সংগ্রাম ছিল সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে এবং অধিকার আদায়ের লক্ষ্যে। বিগত ১৭ বছরের স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন ছিল তারই প্রতিচ্ছবি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বরগুনা টাউনহল ময়দানে জেলা জামায়াত আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
গোলাম পরওয়ার আরও বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে ২ হাজারের অধিক আমাদের সোনার ছেলেদের গুলি করে হত্যা করা, আয়না ঘরে গুম ক্রসফায়ারসহ সমস্ত হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিল শেখ হাসিনা। একথা দেশ এবং সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত। ছাত্র-জনতার এই অভ্যুত্থানে গণহত্যার শিকার হয়েছে বহু মানুষ এবং আহত ও পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার ছাত্র-জনতা।

তিনি বলেন, তথাকথিত মানবতাবিরোধী অপরাধের নামে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান জামায়াত নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা এত নিষ্ঠুর এবং ফ্যাসিস্ট যে, তার ক্ষেত্রে শুধু ফ্যাসিস্ট শব্দটি প্রযোজ্য নয়। বরং তিনি একজন ‘স্যাডিষ্ট’। ইংরেজিতে তাকেই ‘স্যাডিষ্ট’ বলা হয়, যার পাষাণ হৃদয় খুন, গুম, নিষ্ঠুরতা এবং রক্তপাত দেখে একটুও কাঁপে না, বরং এটা উপভোগ করে।

তিনি বলেন, আজকে বিভিন্ন মহল থেকে জালিম শেখ হাসিনাকে রক্ষা করার জন্য রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তাদের এ ষড়যন্ত্র দেশবাসী যে কোনো মূল্যে রুখে দিবে। হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। অন্তর্বর্তী সরকারের নিকট দেশবাসীর অনেক প্রত্যাশা। প্রয়োজনীয় সংস্কার শেষ করেই অর্থবহ নির্বাচন দিতে হবে।

বরগুনার এ কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এড. মুয়াযযাম হোসাইন হেলাল। তিনি তার বক্তব্যে বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ শিকার করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল মহানগরীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মাদ বাবর এবং এ কে এম ফখরুদ্দীন খান রাযী সদস্য কেন্দ্রীয় মহলিসে শুরা ও অঞ্চল টিম সদস্য, বরিশাল। জনাব ডাক্তার সুলতান আহমেদ মজলিসে শূরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ।

আরও বক্তব্য রাখেন- বরগুনা জেলার সাবেক আমীর মাওলানা আবু জাফর মো. সালেহ। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন বরগুনা জেলা জামায়াতের আমীর, উপজেলা সদরের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক মাওলানা মো. মহিব্বুল্লহ হারুন উক্ত সম্মেলন সঞ্চালন করেন বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারি জনাব মো. আসাদুজ্জামান আল মামুন ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com