• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বানারীপাড়ায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ৬ মার্চ, ২০২২ ৯:৫৮
আপডেট: রবিবার, ৬ মার্চ, ২০২২ ৯:৫৮

pic banaripara health camp
 

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় ‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ স্লোগানকে সামনে রেখে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে হেল্খ ক্যাম্প অনুষ্ঠানে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.দেবযানী বেপারী,উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। এসময় উপকারভোগী মায়েদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম