• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ময়মনসিংহে দ্রব‍্যমূল‍্য উর্ধ্বগতির প্রতিবাদে ছাত্র সমাবেশ

প্রকাশ: রবিবার, ৬ মার্চ, ২০২২ ১০:২৬
আপডেট: রবিবার, ৬ মার্চ, ২০২২ ১০:২৬

ScreenHunter 3616 Mar. 06 10.29
 

স্টাফ করেসপন্ডেন্ট

চাল, ডাল, তেলসহ নিত‍্য প্রয়োজনীয় দ্রব‍্যমূল‍্য উর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহে ছাত্র সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ রবিবার বিকেল ৩টায় নগরীর হরিকিশোর রায় রোডস্থ শিশু একাডেমি মাঠে পৃথক পৃথক ভাবে এ সমাবেশ করে জেলা উত্তর-দক্ষিণ ও মহানগর ছাত্রদল।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এ সময় উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুননের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এর আগে একই ইস‍্যুতে মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন ও সাধারণ সম্পাদক তানভীর আহমদ রবিনের নেতৃত্বে এবং দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা ও সাধারণ সম্পাদক দাঈদ রায়হানের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৃথক পৃথক আয়োজনে সমাবেশ করেছে ছাত্রদল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম