• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

গত ১৭ বছরে স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না : ইমদাদ চৌধুরী

প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ১০:০৭
আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ১০:০৭

গত ১৭ বছরে স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না : ইমদাদ চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মাস ব্যাপী উপহার সামগ্রী বিতরণের অংশ হিসেবে রবিবার (৯ মার্চ) সিলেট নগরীর আম্বরখানায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ইমদাদ চৌধুরী বলেন, স্বেচ্ছাসেবক দল প্রথম রমজান দেশের বিভিন্ন স্থানে ইফতার বিতরণের মাধ্যমে আমাদের সহানুভূতির বার্তা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের সুখ-দুঃখে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তার ধারাবাহিকতায় খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। তাই পবিত্র মাহে রমজানে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব।

আরোও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ সভাপতি আমির হোসেন, নিগার সুলতানা ডেইজি, আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদকদ শামীম মজুমদার, মির্জা বেলায়েত হাসান লিটন, মন্জুরুল হাসান মন্জু, ফাতেমা জামান রোজি, নাদির খান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ মুরাদ, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মিজান আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, সহ সাংগঠনিক সম্পাদকদ সাব্বির আহমদ, জাহাঙ্গীর আলম জীবন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালিক সেকু, সহ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শামীম আহমদ লোকমান, সহ শিল্প বিষয়ক সম্পাদক জমজম বাদশা, সদস্য সাইফুল ইসলাম, নুরুল ইসলাম লিমন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি, আবুল কালাম, সামি ইসলাম, আক্তার হোসেন ও রাফি ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com