• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এখন যদি বিএনপি একটা ধাওয়া দেয় অনেকের অস্তিত্ব থাকবে না

প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫ ৪:৩২
আপডেট: সোমবার, ১০ মার্চ, ২০২৫ ৪:৩২

96000005 4

এখন যদি বিএনপি একটা ধাওয়া দেয় অনেকের অস্তিত্ব থাকবে না

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি বলেছেন, এখন যদি বিএনপি একটা ধাওয়া দেয়, অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। কারণ, আজ থেকে ৭ মাস আগের যে কমিটি আর আজকের কমিটি; ৭ মাস আগে যে মানুষগুলোকে আমরা সন্তান মনে করতাম আজকে তারা পরিপূর্ণ। হঠাৎ করে রাতারাতি সাবালক হয়ে গেছে।

রোববার বেসরকারি একটি টেলিভিশনের টক শো এসব কথা বলেন তিনি।

নিলুফার চৌধুরী বলেন, যে জেগে ঘুমায় তাকে কিন্তু জাগানো যায় না। যারা আজকে কথা বলছেন-দেখেন নাহিদ; তিনি আগে সরকারে ছিলেন। তখন কিন্তু সে সরকারে বদনাম করেন নাই। দু-দিন আগে ওই জায়গা থেকে চলে এসে এখন সে সরকারের বদনাম করছে। সম্প্রতি সে বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশিং ব্যবস্থা মনে করি না একটি জাতীয় নির্বাচন সম্ভব।

তিনি আরও বলেছেন, এদিকে সারজিস বলছে, যে পর্যন্ত শেখ হাসিনার ফাঁসি না হবে। এখন দেখেন তাদের ভাষা। ফাঁসি না হলে! এটা তো আইনের ব্যাপার। মামলার মেরিট টা কতটুকু, মামলা যেতে কত সময় লাগে, ফাঁসি পর্যন্ত যেতে কত সময় লাগে- এগুলো কিন্তু আমরা অনেকেই জানি। ততদিন পর্যন্ত নির্বাচন হবে না! এটা কি মামার বাড়ির আবদার। এসব আবদার কয়দিন আপনারা সহ্য করবেন।

বিএনপির এ নেত্রী বলেছেন, দুই মাস আগেও যারা প্রধান উপদেষ্টার পক্ষে কথা বলছেন, এখন দেখি প্রশ্নোত্তর পর্বে ৪টা প্রশ্ন করলে ৪টাই সরকারে বিরুদ্ধে যায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com