• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জামায়াতের আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ৫:৪৫
আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ৫:৪৫

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিসেস সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে বৈঠকে মিলিত হন।

বৈঠককালে তারা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে পরস্পর কুশলবিনিময় করেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। এছাড়া তারা গ্রেট ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন।

এসময় ব্রিটিশ হাইকমিশনার মিসেস সারাহ কুকের সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মি. টিমোথি ডকেট।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম