• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সীমান্তবর্তী তলুইগাছায় ‘মব ভায়োলেন্স’ রুখে দিল বিজিবি

প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ৮:৩২
আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ৮:৩২

96000085 2

সীমান্তবর্তী তলুইগাছায় ‘মব ভায়োলেন্স’ রুখে দিল বিজিবি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার সীমান্তবর্তী তলুইগাছা এলাকায় ‘মব ভায়োলেন্স’ রুখে দিয়েছে বর্ডার গার্ড (বিজিবি)।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ১০ টার দিকে ঘটনাটি সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী তলুইগাছা এলাকায় ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, তলুইগাছা এলাকার মো. কামরুল ইসলামের ১টি বাইসাইকেল চুরির অভিযোগে মো. আবুল হাসান (৩০) নামের এক ব্যক্তিকে ধরে বিক্ষুব্ধ জনতা বেধরক মারধর শুরু করে। খবর পেয়ে বিজিবির তলুইগাছা বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে ‘মব ভায়োলেন্স’ রুখে দেয় এবং বাইসাইকেল চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে বিজিবি নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনার প্রেক্ষিতে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং উত্তেজিত জনতা বিজিবির হাত থেকে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পাশের বিওপি হতে অতিরিক্ত জনবল মোতায়েন করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়।

পরবর্তীতে উত্তেজনা প্রশমন করতে ব্যাটালিয়ন সদর হতে অতিরিক্ত ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। কোন প্রকার বল প্রয়োগ না করে কৌশলে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা হয়। রাত ১ টার দিকে অভিযুক্ত ব্যক্তিসহ পুলিশ সদস্যদেরকে ঘটনাস্থল হতে সরিয়ে নিয়ে নিরাপদে সাতক্ষীরা সদর থানায় পৌছানোর ব্যবস্থা করা হয়।

বিজিবির হস্তক্ষেপে উত্তেজিত জনতার ‘মব ভায়োলেন্স’ বন্ধ হওয়ায় এলাকায় এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এ বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com