• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

ধর্ষকের বিচারের দাবিতে ঢাবিতে সাদা দলের মানববন্ধন

প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ৮:৩৫
আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ৮:৩৫

 

ঢাবি প্রতিনিধি

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, নারীর প্রতি অবমাননা বন্ধ এবং ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন শুরু করেন তারা। আইইবি’র প্রফেসর মহিউদ্দিনের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। এতে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

আরও বক্তব্য রাখেন ঢাবির সাদা দলের সাবেক আহ্বায়ক ও পরিসংখ্যান বিভাগের ডিন অধ্যাপক লুৎফুর রহমান, সাদা দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম, শামসুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাসরীন সুলতানা, সমাজকল্যাণ ইনস্টিটিউটের পরিচালক মাহবুবা নাসরিন, অধ্যাপক তাহমিনা খানম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান প্রমুখ।

বক্তারা বলেন— সংকটকালীন সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ থাকে। কিন্তু সময় অনেক গড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা দিনদিন ফুটে উঠছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির খারাপ হচ্ছে। ধর্ষণ বাড়ছে।

তারা বলেন- যারা নারীদের পোশাক নিয়ে কটাক্ষ করছেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। রাষ্ট্রকে বলতে চাই— এ সরকার আমাদের আবেগের সরকার। এই সরকার কোনও কারণে ক্ষতিগ্রস্ত হবে সেটাও আমরা চাই না। নারীরা দুইভাবে হেনস্তার শিকার হচ্ছেন। হিজাব পড়লে এক ধরনের মানুষ নারীদেরকে তিরস্কার করছে। আবার কেউ ইচ্ছে মতো পোশাক পরলেও বিভিন্ন নেতিবাচক মন্তব্য শুনতে হয়। তারা এসব আচরণের নিন্দা জানান।

জনসমক্ষে দ্রুত ধর্ষকদের বিচার না করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি উচ্চারণ করেন সাদা দলের শিক্ষকরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম