• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাই না: হাসনাত

প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ৮:৫৬
আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ৮:৫৬

960000234

আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাই না: হাসনাত

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাইনি, দেখতেও চাই না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ রেখে যেতে সব দলকে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান।

মঙ্গলবার (১১ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালের রুপসী বাংলা গ্র্যান্ড বলরুমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, আমরা একটা দীর্ঘ লড়াই করে এসেছি। দীর্ঘ সময় ধরে আমরা ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গিয়েছি। নিপীড়ন, গুম, খুন হত্যার মধ্য দিয়ে গিয়েছি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা সবাই মিলিত হতে পেরেছি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রত্যাশা করছি, এ রমজানের ইফতারের মধ্য দিয়ে আমাদের যে বিভেদ রয়েছে সেটি দূর করতে পারবো। আমরা একটা সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছি, আশা করছি খুব শিগগিরই আমাদের প্রত্যাশিত সংস্কার সম্পন্ন হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com