• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

মেক্সিকোতে ফুটবল সমর্থকদের মারামারি, নিহত- ১৭

প্রকাশ: রবিবার, ৬ মার্চ, ২০২২ ১২:০৪
আপডেট: রবিবার, ৬ মার্চ, ২০২২ ১২:০৪

মেক্সিকোতে ফুটবল সমর্থকদের মারামারি, নিহত- ১৭

ডেস্ক রিপোর্ট

মেক্সিকোতে দুই ফুটবল ক্লাবের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন মারা গেছে বলে জানা গেছে।

গতকাল শনিবার (৫ মার্চ) মেক্সিকোর ফুটবল ক্লাব কোয়ারেতারতো ও আটলাসের ম্যাচ চলাকালীন সময়ে সংঘর্ষে জড়ান দল দুটির সমর্থকরা।

শুরুতে আটলাসের এক গ্রুপকে আক্রমণ করেন কোয়ারেতারতো সমর্থকরা।

এক পর্যায়ে তারা মাঠে ঢুকে পড়েন। মাঠে ঢুকেও প্রতিপক্ষের সমর্থকদের আঘাত করেন কোয়ারেতারতো সমর্থকরা। তাদের কারো কারো হাতে ছুরিও দেখা গেছে। এক পর্যায়ে নিরাপত্তাকর্মীরা তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন।

এ ঘটনায় ১৭ জন নিহত হন। এরমধ্যে ২২ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

এই ঘটনার পর মেক্সিকান লিগের শনিবারের সব খেলা স্থগিত করার ঘোষণা দেয়া হয়েছে। ওই ঘটনার সত্যতা স্বীকার করেছেন মেক্সিকান লিগের নির্বাহী প্রেসিডেন্ট মাইকেল আরিওলা পেনালোসা। তিনি জানিয়েছেন, দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com