• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

জাপানের ভাইস মিনিস্টারের সাথে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের দ্বিপক্ষীয় বৈঠক

প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫ ৪:২৯
আপডেট: বুধবার, ১২ মার্চ, ২০২৫ ৪:২৯

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ টোকিওতে জাপানের ভূমি, অবকাঠামো ও পরিবহন বিষয়ক ভাইস মিনিস্টার হিরোফুমি আমাকাওয়ার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

বৈঠকে বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্ল্যাটফর্মের আওতায় গৃহীত প্রকল্প, বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থ্রি প্রকল্পের অগ্রগতি এবং বাংলাদেশের রেলওয়ে ও সড়ক খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার ঢাকায় এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা বলা হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুততম সময়ে উন্মুক্ত করার জন্য টার্মিনালের কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলেছে।

মুখ্যসচিব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে কমলাপুর মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট হাব, এমআরটি লাইন সিক্স ও ঢাকা আউটার রিং রোড ২ ও ৩ প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের পর্যটন খাতে জাপানি বিনিয়োগ আকর্ষণে সহযোগিতা কামনা করা হয়।

বৈঠকে জাপানের প্রকৌশল ও আবাসন বিষয়ক অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার ইওসুকে সুৎসুমি ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো: এহছানুল হক, রেল সচিব মো: ফাহিমুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী মুহাম্মদ রফিকুল ইসলাম, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো: দাউদ আলী ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক ড. আহমেদ উল্লাহ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম