• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নতুন ৮ উপদেষ্টার নিয়োগের প্রজ্ঞাপনটি ভুয়া

প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫ ৯:৪৪
আপডেট: বুধবার, ১২ মার্চ, ২০২৫ ৯:৪৪

96000001457

নতুন ৮ উপদেষ্টার নিয়োগের প্রজ্ঞাপনটি ভুয়া

জনতার আওয়াজ ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আগামী ২১ মার্চ নতুন আরও ৮ উপদেষ্টার শপথ নেওয়ার প্রজ্ঞাপনটি ভুয়া ও বানোয়াট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রেস সচিব শফিকুল আলম লেখেন, এটি ভুয়া এবং বানানো।

এদিন বিকেল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রজ্ঞাপনটি ভাইরাল হতে দেখা যায়। অনেককে ভুয়া প্রজ্ঞাপনটি শেয়ার দিতে দেখা যায়।

সেখানে লেখা ছিল, ২১ মার্চ শুক্রবার মো. ইমরান আলী, ইকবাল করিম ভূঁইয়া, মো. সেলিম হায়দার, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মোসাম্মৎ শামসুন নাহার, মোহাম্মদ আব্দুর রব, ড. মো. তৌহিদুল হাসান, মো. জুলফিকার আজিজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য কার্যকর করা হলো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com