• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণের শক্তিতেই ক্ষমতায় আসবে বিএনপি: নীরব

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫ ১০:৫৯
আপডেট: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫ ১০:৫৯

960000263

জনগণের শক্তিতেই ক্ষমতায় আসবে বিএনপি: নীরব

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, বিএনপি জনগণের দল এবং জনগণের শক্তিতেই ক্ষমতায় আসবে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) তেজগাঁও শিল্পাঞ্চল থানা দীপিকার মোড়ে ১৪ নং ইউনিট-বিএনপি ২৪ নং ওয়ার্ড আয়োজিত এক দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও এই দেশের জনগণের দল। এই দলকে যারা ভয় পায় তারাই নির্বাচন আটকে দিতে চাচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের জনগণই নির্ধারণ করবে, কে দেশ পরিচালনায় যোগ্য, কারা দেশ পরিচালনা করতে পারে, কারা দেশ রক্ষা করতে পারে। তাই অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। শেখ হাসিনা তিন টার্ম মানুষের ভোটের অধিকার দেয় নাই। আপনারা তো সেই একই পথে হাঁটছেন। মানুষ তাদের ভোটের অধিকার ফেরত চায়।

সাবেক এই যুবদলের সভাপতি আরও বলেন, এখন খালেদা জিয়া অসুস্থ তিনি লন্ডনের চিকিৎসা নিচ্ছেন। তারপরও তিনি বারবার বলছেন তিনি এদেশে ফিরে আসবেন। এই আন্দোলনের সময় তিনি বলেছিলেন বিদেশে আমার বন্ধু আছে কিন্তু প্রভু নাই। এমন একটা মানুষের আমরা চিকিৎসা দিতে পারিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে নীরব বলেন, কোন দুষ্কৃতকারী, অপকর্মকারী ও চাঁদাবাজির জায়গা বিএনপিতে নাই এবং হবে না। একথা সকল সময় মনে রাখবেন। সুতরাং কোন চাঁদাবাজির জায়গা বিএনপিতে হবে না।

এসময় উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি দেলোয়ার হোসেন, শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ সোলায়মান, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা হানিফ আহমেদ বাবুল, ইমাম হোসেন সোহেল, জাকির হোসেন খান, সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com