• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাসিনা রোহিঙ্গাদেরকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে: ফারুক

প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ৪:০৬
আপডেট: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ৪:০৬

9602 9

হাসিনা রোহিঙ্গাদেরকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে: ফারুক

জনতার আওয়াজ ডেস্ক

শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (১৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপতথ্য ও অপপ্রচার বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

ড. ইউনুসকে উদ্দেশ্য করে ফারুক বলেন, বাংলাদেশে এখন জাতিসংঘের মহাসচিব এসেছেন। আপনি তাকে বলে দিবেন শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে। আপনি মহাসচিবকে আরও বলেন দিবেন যে, তারেক রহমান ও খালেদা জিয়ার হারাবার কিছু নেই।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন, তাহলে হাসিনার মতো ফ্যাসিস্টকে আপনি কোনোদিনও সমর্থন দিতেন না। বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র আর সহ্য করা হবে না। ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে বাংলাদেশকে মরুভূমির করেছে শেখ হাসিনা। এদেশের মাটিতে হাসিনার সমস্ত অপকর্মের বিচার হবে।

তিনি বলেন, এই অর্জিত স্বাধীনতার মধ্য দিয়ে সামনের দিকে যে সরকার আসবে, সেই সরকারও যদি হাসিনার মতো এদেশে ফ্যাসিস্ট কায়েম করে, আমরা সেটি কখনোই মেনে নিবো না। আমরা আবারও রাজপথে লড়াই করবো।

এ সময় আছিয়ার ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত নির্বাচনে দাবি জানান তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com