• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ঢাকাকে অস্থিতিশীল করতে ৩০০ ডাকাত ভাড়া করেছিল আ’লীগ

প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ১১:০৮
আপডেট: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ১১:০৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকায় ভয় ও অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ৩০০ পেশাদার ডাকাত নিয়োগ করে সন্ত্রাসী কর্মকাণ্ডের আয়োজন করেছিল।

সোমবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেছেন অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিপ্লবের পর কিছু কিছু অপরাধ বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে ডাকাতি অন্যতম। আর এই ডাকাতদের ভাড়া করে ঢাকা অস্থিতিশীল করার আয়োজন করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এই অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছিল এবং এই পরিকল্পনার সাক্ষ্য দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

হঠাৎ অপরাধ বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন হয়ে বিষয়টি পুরোপুরি বুঝতে নিজ উদ্যোগে গবেষণা করার কথা জানান। ২০২৪ সালের জানুয়ারী থেকে অপরাধের ডেটা সংগ্রহ করে তিনি লিখেন, বিপ্লবের আগে প্রতি মাসে ১৪ থেকে ১৭ হাজার অপরাধ সংঘটিত হতো। বিপ্লবের পর সেটি কমে ৮ হাজার ৮০০ থেকে সাড়ে ১৪ হাজারে নেমেছে। যা শাসন ও আইন প্রয়োগের পুনর্নির্মাণে আমাদের সম্মিলিত প্রচেষ্টার ইতিবাচক প্রভাব প্রদর্শন করে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম