• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করেনি সৌদি: ধর্ম উপদেষ্টা

প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ৩:৫০
আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ৩:৫০

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের নাগরিকদের জন্য সৌদি কর্তৃপক্ষ ওমরাহ ভিসা বন্ধ করেনি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সচিবায়লয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের নাগরিকদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি কর্তৃপক্ষ। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এ বিষয়টি ধর্মসচিবকে অডিও বার্তায় নিশ্চিত করেছেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে সৌদি এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন।’

তিনি বলেন, ‘ওমরায় যাওয়ার জন্য যারা বিমানের টিকিট কাটার পরও যেতে চান না, নিয়ম অনুযায়ী তাদের টাকা ফেরত দেবে বাংলাদেশ বিমান। আর সৌদি এয়ারলাইনস জানিয়েছে, যারা রমজান মাসে যেতে ইচ্ছুক কিন্তু ভিসা পাননি, তারা আগামী জুলাইতে যেতে পারবেন।’

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘ভিসার ক্ষেত্রে সৌদি দূতাবাস কোনো অনিয়ম করছে না।

এবার ওমরাহর জন্য যতসংখ্যক ওমরা যাত্রী সৌদিতে গেছে তা অনেক বেশি, এ জন্য তারা ভিসা নিয়ন্ত্রণ করছে।’

এ সময় বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রধান তুলসি গ্যাবার্ডের মন্তব্যের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে, সে মাত্রায় হয়নি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।’

তিনি বলেন, ‘মাজারে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হিযবুত তাহরীরের বিষয়ে সরকার কঠোর। তারা মিছিল করার চেষ্টা করেছে, সরকার ভণ্ডুল করে দিয়েছে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম