• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ছাত্রদল চাইলে বাংলাদেশ স্থবির করে দিতে পারে : সোহেল

প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ৬:৩৮
আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ৬:৩৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্রদলের উদ্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন‌ নবী খান সোহেল বলেছেন, সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা আমাদের ভাবমূর্তি নষ্ট করছে। এর মধ্যে কিছু কিছু অপপ্রচার, কিন্তু সব অপপ্রচার না। দীর্ঘ পনেরো-ষোলো বছর তোমাদের ওপর নির্যাতন হয়েছে। স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রতিহিংসা দানা বাঁধতে পারে। ছাত্রদল চাইলে বাংলাদেশ স্থবির করে দিতে পারে। সাফল্যই সেরা প্রতিশোধ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ৩ দিনব্যাপী হিফজুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সোহেল আরও বলেন, ছাত্রদল মেধাবীদের সংগঠন। আজকে আমরা কোরআন তেলাওয়াত শুনলাম। আমাদের ছোট্ট ছোট্ট ভাই-বোনেরা কত সুন্দর করে তেলাওয়াত করল, এটা কিন্তু তারা একদিনে অর্জন করেনি। ছাত্রদল যেন এ ধরনের আয়োজন অব্যাহত রাখে।

গ্রামাঞ্চলে থাকা মেধাবী শিক্ষার্থীদের টার্গেট করার তাগিদ দিয়ে তিনি বলেন, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও নগরায়ণের ফলে আমাদের গ্রামের মেধাবীরা যাতে হারিয়ে না যায়। গ্রামাঞ্চলে নজর দিয়ে সেখান থেকে মেধাবীদের বের করে আনবে ছাত্রদল। ছাত্রদল মেধাবী খুঁজবে আর গুন্ডারা গুন্ডা খুঁজবে, ধর্ষণকারীরা ধর্ষককে খুঁজবে।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমানুল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন‌ নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম