• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজের বিদায় সংবর্ধনা

প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ১০:১১
আপডেট: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ১০:১১

965555428

মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজের বিদায় সংবর্ধনা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলা জজ কোর্টের সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নানের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আইনজীবী সমিতির সভাকক্ষে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ আলম এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফাইজুন্নেসা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ খালেদা ইয়াসমিন উর্মি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. মো. আলমগীর, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সলিল সরকার, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান, অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান, সাবেক জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মো. আমান উল্লাহ, সিনিয়র আইনজীবী সমীর রঞ্জন দাস, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলী জিপি অ্যাডভোকেট তোতা মিয়া, কই আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এমারত হোসেন, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু, এডভোকেট আলমগীর কবির, সিনিয়র আইনজীবী আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট হান্নান মিয়া জুয়েল।

এ সময় আদালতের অন্যান্য বিচারকগণ ও সমিতির অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com