• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগের দোসররা বিএনপিতে ঢুকে অস্থিতিশীলতা তৈরি সৃষ্টি করতে চাচ্ছে

প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ১০:৪৬
আপডেট: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ১০:৪৬

96555528 2

আ’লীগের দোসররা বিএনপিতে ঢুকে অস্থিতিশীলতা তৈরি সৃষ্টি করতে চাচ্ছে

ফরিদপুর প্রতিনিধি

‘আওয়ামী লীগের দোসররা বিএনপিতে ঢুকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে’ উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জেলা যুবদল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় শামা ওবায়েদ বলেন, ‘কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের এফবিআই প্রধান বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ওপরে একটি বক্তব্য দিয়েছিলেন। আমি অ্যাপ্রোসিয়েট করি, বর্তমান অন্তর্বর্তী সরকার তার ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছিলো। এরপর গতকাল যুক্তরাষ্ট্রের একজন সিনেটর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে স্বীকার করেছেন যে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্র যে বিবৃতি দিয়েছিলো সেটি ভুল তথ্যের ওপরে দেয়া হয়েছিলো। কিন্তু প্রশ্ন হচ্ছে কারা এই ভুল তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্রকে? আমি হলফ করে বলতে পারি যে, যারা ফ্যাসিস্ট হাসিনার দোসর, যেই দেশটিতে এই ফ্যাসিস্ট হাসিনা বসে আছে তারা এবং তাদের কিছু মিডিয়া যুক্তরাষ্ট্রকে এ ভুল তথ্য দিচ্ছে। সুতরাং আমাদেরকে এ বিষয়ে আরো বেশি সজাগ থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ধরে যুবদলসহ বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের গুম-খুন, অত্যাচার-নির্যাতনের কারণে ঘরে থাকতে পারতো না। তারা বনে-বাদাড়ে রাত কাটিয়েছে। আজ সুযোগ এসেছে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করার। যদি এই ঐক্য গড়ে তোলা না যায় তাহলে দেশী-বিদেশী ষড়যন্ত্র আরো ঘনীভূত হবে। আজকে দেশে এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে সেটি আরো অবনতির আশঙ্কা করছি যদি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ গঠনের দিকে এগোতে না পারি।’

তিনি সংস্কারের নামে কালক্ষেপণ না করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, ‘যতটুকু সংস্কারের দরকার ততটুকু সম্পন্ন করে দেশে নির্বাচন দিতে হবে। দেশের ১৭ কোটি মানুষ নির্বাচনের আশায় বসে আছে। এই দেশের যুবসমাজ এখনো ভোট দিতে পারেনি। যারা সংস্কারের নামে কালক্ষেপণ করতে চায় তারা দেশের ভালো চায় না, গণতন্ত্রের ভালো চায় না। তারা দেশ ও গণতন্ত্রের শত্রু।’

জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, দেলোয়ার হোসেন দিলা, খন্দকার ফজলুল হক টুলু, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম তালুকদার, সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান শহীদ, জেলা তাতী দলের আহ্বায়ক আরমান হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com