• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান : গুরুতর আহত ৪০ জন রোগীর খরচ ২০ কোটি

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ ৫:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ ৫:৩৮

 

জনতার আওয়াজ ডেস্ক
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গুরুতর আহত ৪০ জন রোগীর পেছনে ১৯ কোটি ৭৯ লাখ ৫৬ হাজার ৯৪০ টাকা ব্যয় হয়েছে। যার বিবরণ উপদেষ্টা পরিষদকে অবহিত করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।

বৃহস্পতিবার (২০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একদিনের বেতন দিচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগ-মাঠ প্রশাসনের সদস্যরা

এতে বলা হয়, জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে গুরুতর আহত ৪০ জন রোগী, রোগীর সঙ্গে ২৫ জন অ্যাটেনডেন্ট এবং একজন দোভাষীর জন্য চিকিৎসা, যাতায়াত, আবাসন, খাবার, ভিসা ও পাসপোর্ট, ব্যাংকচার্জ ও আনুষঙ্গিক খরচ (প্রযোজ্য ক্ষেত্রে) বাবদ সর্বমোট ১৯ কোটি ৭৯ লাখ ৫৬ হাজার ৯৪০ টাকা ব্যয়ের বিবরণ স্বাস্থ্য সেবা বিভাগ উপদেষ্টা পরিষদকে অবহিত করেছে।

বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ক্রয়ে দক্ষতা, নৈতিকতা, গুণগতমান নিশ্চিতকরণ এবং ভ্যালু অব মানি অর্জনের বিষয় গুরুত্বারোপ করে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ থেকে প্রণীত ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া লেজিসলেটিভও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন করেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম