• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভূরাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে : বুলু

প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ১:২৬
আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ১:২৬

965896 4

ভূরাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে : বুলু

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ভূরাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে। এইসময়ে ঐক্য ধরে রাখতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিলন হলে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। বিএমইউ’র বৈষ্যম্যবিরোধী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী ঐক্য পরিষদ এই ইফতারের আয়োজন করে।

আগামীতে নির্বাচনের মাধ্যমে ২৫০ আসন পেয়ে বিএনপি ক্ষমতায় গেলেও রাষ্ট্র মেরামত ও দেশকে এগিয়ে নেয়ার জন্য জাতীয় সরকার গঠন করবে বলে জানান বরকত উল্লাহ বুলু।

ড্যাবের বিএমইউ শাখার সাধারণ সম্পাদক ও বিএমইউ’র প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ বলেন, দেশবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার জন্য অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছে।

সভাপতির বক্তব্যে বৈষ্যম্যবিরোধী ঐক্য পরিষদের সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেন টিটো বলেন, দেশবাসী গত ১৭ বছর ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম করে যাচ্ছে। চূড়ান্ত বিজয় এখনো আসেনি। জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণ যদি ভোট দিয়ে তাদের প্রত্যাশা অনুযায়ী প্রার্থীকে নির্বাচিত করে পছন্দের দলকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে পারে, সেটাই হবে চূড়ান্ত বিজয়।

বৈষ্যম্যবিরোধী ঐক্য পরিষদের সেক্রেটারি ডা. রুহুল কুদ্দুস বিপ্লবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সহসভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, বৈষ্যম্যবিরোধী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মো. মওদুদুল হক, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমীন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, বিএমইউ ড্যাবের সভাপতি ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, এনডিএফ কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমান প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলে গণঅভ্যুত্থানে আহত হয়ে বিএমইউতে চিকিৎসাধীনরাও অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com