• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভারতের অতিথিদের আপ্যায়নে ত্রিপুরায় গেলো বাংলাদেশি খাবার

প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫ ৪:১৮
আপডেট: শনিবার, ২২ মার্চ, ২০২৫ ৪:১৮

9604 7

ভারতের অতিথিদের আপ্যায়নে ত্রিপুরায় গেলো বাংলাদেশি খাবার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ থেকে ৩০০ কার্টনে করে শুকনো খাবার ও জুস গেলো ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়।

শনিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব খাবার পাঠানো হয়, যা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে পরিবেশন করা হবে।

স্থল বন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রমতে, ভারতের আগরতলায় নিযুক্ত সহকারী হাইকমিশনে ২৬ মার্চ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য একেকটি কার্টনে এক প্যাকেট চানাচুর, এক প্যাকেট লেক্সাস বিস্কুট, একটি জুস, এক প্যাকেট ডাল ভাজা ও এক প্যাকেট চিপস ছিল।

সূত্র আরো জানায়, ভারতের আগরতলায় প্রতি বছর বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে বাংলাদেশের শুকনো খাবার ও জুস দিয়ে আমন্ত্রিতদের আপ্যায়ন করা হবে।

খাবার পাঠানোর সময় আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুর রহমান, আখাউড়া ইমিগ্রেশনের এস.আই সোহেল রানা ও আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনারের পিএস চঞ্চল দে প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com