• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ

প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ১২:৩২
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ১২:৩২

966665896 1

সিলেটে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
সিলেট মহানগর ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার (১২ মার্চ) সিলেট নগরীর রিকাবীবাজার পয়েন্টে এই সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিএনপি চেয়ারপার্সন বেগমৃ খালেদা জিয়ার উপদেষ্টা সিলেটে খন্দকার আবদুল মুক্তাদির।

নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল আহসান কয়েস লোদী, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি, সহ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সাকিব, প্রান্তিক ছাত্র সংসদের সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদল নেতা তরিকুল ইসলাম নয়ন, ছাত্রনেতা জামিল আহমেদ জুয়েল, মোস্তাকুর রহমান আনসার, রেজওয়ানুল ইসলাম, রিফাত চৌধুরী, ইমন, রায়হান, তৌসিফ, সাফওয়ান, রাব্বি প্রমুখ।

উক্ত কর্মসূচিতে প্রায় আড়াই শতাধিক মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। তাছাড়া ঈদ উপহার হিসেবে একটি করে জায়নামাজ, তসবি এবং টুপি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশ ও জাতির বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com