• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ভূট্টা ক্ষেতে দেখা মিলল জীবিত নবজাতকের!

প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৩:৩৯
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৩:৩৯

 

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ভূট্টা ক্ষেত থেকে এক জীবিত নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সকালে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রাম থেকে শিশুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ভূট্টা ক্ষেতের পাশের ক্ষেতে কাজ করার সময় শিশুর কান্নার শব্দ শুনতে পেলে এগিয়ে এসে ভুট্টা খেতে নবজাতকটিকে দেখতে পাওয়া যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হন এবং বিষয়টি প্রশাসনকে জানানোর পরপরই ঘটনাস্থলে ছুটে আসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম।

স্থানীয়রা ধারণা করছেন, ভূমিষ্ঠ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে। তবে কে বা কারা শিশুটিকে ফেলে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম