• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করেননি খালেদা জিয়া: ইশরাক

প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ২:৪৮
আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ২:৪৮

9600008 17

বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করেননি খালেদা জিয়া: ইশরাক

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া স্বৈরাচারী শেখ হাসিনার মতো জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করে বিদেশি প্রভুদের কাছে কখনোই আপস করেননি। আপস করেননি মানুষের অধিকার নিয়ে। তাছাড়া বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করেননি খালেদা জিয়া।

সোমবার রাজধানীর ডেমরার হাজীনগর এলাকার নির্জর কনভেনশন হলে ডেমরা থানা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছিল, তা বাস্তবায়িত হলে এ দেশের পরিণতি হতো উত্তর কোরিয়ার মতো গণতন্ত্রবিহীন রাষ্ট্র। পরিণতি হতো মিয়ানমারের মতো। তাই আমরা বারবার নির্বাচনের কথা বলি। এ জন্য একটি মহল এটিকে ভিন্নভাবে জনগণের কাছে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। তারা বলতে চায়, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। যদি এমনই হতো, তাহলে খালেদা জিয়া অনেক আগেই বিদেশি প্রভুদের সঙ্গে, ভারতের সঙ্গে বা অন্যান্য জাতীয় শক্তির সঙ্গে আপস করে ক্ষমতায় থাকতে পারতেন।’

তিনি বলেন, ‘তাই তো আমাদের দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রামের মধ্যে কাটাতে হয়েছে। বিএনপি চায় জনগণের ভোটের অধিকার নিশ্চিত হোক। আর আমাদের রাজনৈতিক পথচলায় বিএনপির সঙ্গে দেশের জনগণ সম্পৃক্ত হবেন বলে আমরা মনে করি।’

ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রত্যাশী এস এম রেজা চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, ঢাকা-৫ আসন বিএনপির প্রধান সমন্বয়ক নবী উল্লাহ নবী।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা আলমগীর হোসেন, ডেমরা থানা বিএনপির নেতা মো. মনির হোসেন খান, ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া, ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৬৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ভূঁইয়া, ডেমরা থানার যুব নেতা মো. প্রকাশ হক প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com