• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’ স্লোগান তুলে মাসউদের ওপর হামলা : এনসিপি

প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ৩:২৬
আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ৩:২৬

96004 4

জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’ স্লোগান তুলে মাসউদের ওপর হামলা : এনসিপি

জনতার আওয়াজ ডেস্ক

নোয়াখালীর হাতিয়ায় পথসভাকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবং এনসিপি’র নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।

আব্দুল হান্নান মাসউদসহ দলটির অন্য নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’সহ নানা স্লোগান তুলে হামলা করেছে বলে অভিযোগ করে এনসিপি। দলটির দাবি, এই হামলায় তাদের প্রায় ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে, এই ধরণের হামলার ঘটনা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ এবং রাজনৈতিক অধিকার চর্চার ওপর কর্তৃত্ববাদী হস্তক্ষেপ। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ঠিক একই কায়দায় স্লোগান দিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা করা হতো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতাকর্মীরাও দীর্ঘদিন ধরে পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ কর্তৃক ঠিক একইভাবে নির্যাতিত হয়েছে। ফলে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এই ধরণের সংস্কৃতির পুনরাবৃত্তি চাই না।

আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হামলার সাথে জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এই হামলায় জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অতিসত্ত্বর সাংগঠনিক ব্যবস্থা নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আহ্বান জানায় জাতীয় নাগরিক পার্টি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com