• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৫ আগস্ট কবর হওয়া আ’লীগকে নিষিদ্ধ করতে হবে : রাশেদ প্রধান

প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ৫:০৪
আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ৫:০৪

96587459

৫ আগস্ট কবর হওয়া আ’লীগকে নিষিদ্ধ করতে হবে : রাশেদ প্রধান

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগ বিগত ১৬ বছর ধরে সোনার বাংলাকে গোরস্তানে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেছেন, গণহত্যাকারী আওয়ামী লীগের অপরাজনীতির কবর রচিত হয়েছে আগস্ট মাসের ৫ তারিখ। এখন আনুষ্ঠানিকভাবে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

সোমবার (২৪ মার্চ) রাজধানীর পল্টনে শ্রমিক জাগপা আয়োজিত শ্রমিক ও মেহনতি মানুষের সম্মানে গণইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ প্রদান এসব কথা বলেন।

জাগপার এই সহসভাপতি বলেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছর ধরে সোনার বাংলাকে গোরস্তান বানিয়েছে। নিজেদের বিলাসিতার জন্য দেশের টাকা বিদেশে পাচার করে শ্রমিক, মজদুর, মেহনতি মানুষদের নিঃস্ব করে দিয়েছে। সেই আওয়ামী লীগের জন্য এক্সক্লুসিভ নির্বাচন করে, শেখ হাসিনার পলায়নে ভারত এখন ইনক্লুসিভ নির্বাচন চায়। এত এক্সক্লুসিভ – ইনক্লুসিভ বুঝি না, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই- গণহত্যাকারী আওয়ামী লীগের অপরাজনীতির কবর হয়েছে আগস্ট মাসের ৫ তারিখ। এখন আনুষ্ঠানিকভাবে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাগপা ঢাকা মহানগরের আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. সিরাজুল ইসলাম, এশিয়া মানবাধিকার সংস্থার যুগ্ম মহাসচিব রাইসুল ইসলাম চন্দন, যুব জাগপার দপ্তর সম্পাদক জনি নন্দী, শ্রমিক জাগপার যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, মাহবুব আলম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com