• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়াইহাজারের দুই বছরের শিশুকে ধর্ষণ : ধর্ষক আটক

প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ৫:১৬
আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ৫:১৬

96666658

আড়াইহাজারের দুই বছরের শিশুকে ধর্ষণ : ধর্ষক আটক

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজাওে দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকাতে এই ঘঠনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রেজাউল করিম (৫৮) ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী চাচা রেজাউলকে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী ।
শিশুটির বাবা জানান, ঘটনার দিন তার ২ বছরের মেয়েটি তাদের বাড়ীর উঠানে খেলা করছিল। এ সময় তিনি ব্যবসার কাজে বাহিরে যায় এবং তার মা সাংসারিক কাজে ঘরের ভিতরে ব্যস্ত ছিল। ধর্ষক রেজাউল করিম বাড়ির পাশে দোকানদারি করে। এ সময় রেজাউল করিম মেয়েটিকে চকলেটের লোভ দেখিয়ে তার চা-বিস্কুটের দোকানের ভিতরে নিয়ে যায়। ঘটনার সময় পাশের এক মহিলা দোকানে কিছু কিনতে আসলে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় এবং জানতে চাইলে দোকানের ভেতর থেকে রেজাউল করিম বাচ্চাটাকে পিছনের দরজা দিয়ে বের করে দেয়। পরে বাবা মা উদ্ধার করে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, দুই বছরের শিশুকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় রেজাউল করিমকে আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com