• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয়: নাহিদ ইসলাম

প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৪:০৩
আপডেট: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৪:০৩

9603 12

একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয়: নাহিদ ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয়, বরং চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের যে স্পিরিট সেটা পুনরুজ্জীবিত হয়েছে।’ বুধবার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘একাত্তরে আমরা যা চেয়েছিলাম সেটা ৫৪ বছরে অর্জিত হতে পারেনি বিধায় একটা ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল। ফলে ৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল ২৪-এ কিন্তু আমরা সেই বৈষম্যহীন সমাজের কথাই বলছি। ফলে যারা এটাকে পরস্পরবিরোধী বা মুখোমুখি করে দাঁড় করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ এবং আমরা মনে করি ২৪-এর গণঅভ্যুত্থানকে, ছাত্রজনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। নতুন তরুণরা যারা নেমে এসেছে, নতুন সময়ের এই বার্তা তারা ধারণ করতে পারছে না।’

তিনি বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনকে চাপিয়ে দেয়া হচ্ছে। অন্যদিকে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে।’

মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদের স্মরণ করে নাহিদ বলেন, ‘মুক্তিযুদ্ধাদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। এই বাংলাদেশের মানুষ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য, অধিকারের জন্য। সেই দেশবিরোধী সংগ্রাম থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং এর ধারাবাহিকতায় আমাদের ২০২৪-এর গণঅভ্যুত্থান। আমরা মনে করি, আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বার বার যেটা বেহাত হয়েছে, বার বার রক্ত দিতে হয়েছে জনগণকে। সামনের দিনগুলোতে যাতে আমাদের জনগণকে আর রক্ত দিতে না হয় আজকের দিনে এমনটাই প্রত্যাশা।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com