• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাম্য ও সমতার ভিত্তিতে জনকল্যাণমূখী রাষ্ট্র গঠনই বিএনপির লক্ষ্য : মিফতাহ্ সিদ্দিকী

প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৪:২৫
আপডেট: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৪:২৫

96002 14

সাম্য ও সমতার ভিত্তিতে জনকল্যাণমূখী রাষ্ট্র গঠনই বিএনপির লক্ষ্য : মিফতাহ্ সিদ্দিকী

জুলাই বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
পাবেল আহমদ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদেরকে মুক্তিযুদ্ধ করতে হয়েছিল। ‘৭১ এর ২৬শে মার্চ মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনার মধ্য দিয়ে মুক্তিকামী মানুষ পাক-হানাদার বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ শুরু করেন। যে আকাঙ্খা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই আকাঙ্খা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বরং গত ১৭ বছরে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিয়ে দেশে আবারো বৈষম্য সৃষ্টি করে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। ছাত্রজনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিবাদের পতনের পর দেশবাসী নতুন এক বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন দেখছেন। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রকাঠামোকে মেরামত করার জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সাম্য, সমতা, সুখি, সমৃদ্ধ, স্বনির্ভর ও জনকল্যাণমূখি রাষ্ট্র গঠন করতে চায়।

960047

বুধবার বেলা আড়াইটায় সিলেট নগরীর উপশহরস্থ সিলেট ক্রীড়া কমপ্লেক্সে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জুলাই বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির সব সময় সাধারণ মানুষের পক্ষে কথা বলে। বিএনপি জনগনের অধিকার আদায়ের জন্য আন্দোলন-সংগ্রম করে। দেশকে বিপদে ফেলে কর্মীদেরকে রেখে বিএনপির নেতৃত্ব কখনো পালিয়ে যাননি। প্রক্ষান্তরে জনতার তোপের মুখে অবস্থা বেগতিক দেখে ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজের বোনকে নিয়ে হেলিকপ্টারে পালিয়ে গেছে। যাদেরকে দিয়ে তারা অপকর্ম করিয়েছে, নির্বিচারে গুম-খুন চালিয়েছে, তাদের জায়গা কিন্তু হেলিকপ্টারে হয়নি। তাই আমাদেরকে মনে রাখতে হবে বিএনপি জনগনের জন্য রাজনীতি করে, বিএনপি জনগনের দল। আর আওয়ামীলীগ জনবিচ্ছিন্ন দল। তাই কোন জনবিচ্ছিন্ন দল এদেশে পুনর্বাসিত হতে পারবে না।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজের সভাপতিত্বে সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জামিনুল ইসলাম জামি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু ও এডভোকেট মুজিবুর রহমান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিএম আজম, মহানগর কৃষকদলের সাবেক সদস্য সচিব মারুফ আহমদ টিপু, মহানগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক উবায়দুর রহমান সজিব, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সেলিম আহমদ, সিলেট জেলা জাসাসের যুগ্ন আহবায়ক কালাম আহমদ, সিলেট মহানগর বিএনপি নেতা মোস্তাক আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য কাওছার হোসেন রকি, হোসেন খান ইমাদ, সিলেট সিটি কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সিলেট ল কলেজ ছাত্রদল নেতা রাসেদ মুন্না, শাহপরান থানা ছাত্রদল নেতা ফখরুল ইসলাম অনিক, এমসি কলেজ ছাত্রদল নেতা মাহতাবুর রহমান শফি প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিলেট জেলা যুবদল নেতা হাবিবুর রহমান শিবলু।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com