• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নড়াইলে ইমাম সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৫:২২
আপডেট: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৫:২২

 

নড়াইল প্রতিনিধি

নড়াইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ইফতারপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সামাজিক সমস্যা নিরসনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী।

জেলা ইমাম সমিতির সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, অধ্যাপক আকবর হোসাইন, অ্যাডভোকেট মুন্সী শাহীন উল্লাহ মোহন, মোহাদ্দেস সানাউল্লাহ, নড়াইল ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আশরাফ উদ্দিন উদ্দিন, মাওলানা বেলাল হোসাইনসহ অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন- শাহাবাদ মাজিদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন, নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম, জেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাকারিয়াসহ বিভিন্ন পেশার মানুষ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম