• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শবে কদরের ফজিলতে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক : জিএম কাদের

প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ১০:০৯
আপডেট: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ১০:০৯

 

জনতার আওয়াজ ডেস্ক

পবিত্র শবে কদর উপলক্ষ্যে দেশবাসীর মঙ্গল কামনা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, শবে কদরের ফজিলতে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক।

বুধবার (২৬ মার্চ) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বাণীতে তিনি এসব কথা বলেন।

মহিমান্বিত রজনীতে বিশ্ব মুসলিম উম্মাহ’র সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করেছেন জিএম কাদের।

তিনি বলেন, শবে-কদর হচ্ছে পুণ্যময় রজনী। সহস্র মাসের চেয়েও উত্তম এই রাতটি মানব জাতির জন্য অসিম নেয়ামত। এই মহিমান্বিত রাতেই মানবতার মুক্তির জন্য পবিত্র কুরআন নাজিল হয়েছিল। তাই মুসলিম উম্মাহ’র সামনে পবিত্র শবে-কদর রাতটি বিশেষ সম্মানিত, তাৎপর্যপূর্ণ এবং ফজিলতময়।

তিনি আরও বলেন, আমাদের ছোট্ট এই জীবনে হাজার মাসের চেয়েও বেশি ফজিলত অর্জন করার সুবর্ণ সুযোগ রয়েছে এই রাতেই। শবে কদরের ফজিলতে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম