• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আসুন, সংস্কারের সুযোগ আমরা সম্মিলিতভাবে কাজে লাগাই: বিএনপিকে তাসনিম জারা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ ৬:১৯
আপডেট: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ ৬:১৯

985696

আসুন, সংস্কারের সুযোগ আমরা সম্মিলিতভাবে কাজে লাগাই: বিএনপিকে তাসনিম জারা

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির প্রতি আমার আন্তরিক আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গুরুত্বপূর্ণ সদস্য ডা. তাসনিম জারা বলেছেন, ‘এখন প্রয়োজন গভীর সংস্কারের, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের। বিএনপির প্রতি আমার আন্তরিক আহ্বান, সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে; আসুন, তা আমরা সম্মিলিতভাবে কাজে লাগাই।’

বৃহস্পতিবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিভায়েড পেজ থেকে একটি ফটোকার্ডের ক্যাপশনে এসব কথা লেখেন। গতকাল বুধবার (২৬ মার্চ) চট্টগ্রামের মিরসরাই উপজেলা ও দুই পৌরসভার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মো. জাবেদ (৪৫) নামের এক পথচারী নিহত হন।

আহত হন আরো ৩০ জন। গণমাধ্যমে প্রকাশিত এসংক্রান্ত ফটোকার্ড শেয়ার করেন তিনি।

তাসনিম জারা বলেন, ‘আমাদের সামনে যে ঐতিহাসিক সুযোগ এসেছে, তা যদি আমরা হাতছাড়া করি, তাহলে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আরো বাড়বে। তখন মানুষ আমাদের কাউকেই ক্ষমা করবে না।

বিএনপির প্রতি আমার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, সংস্কারের সুযোগ আমরা সম্মিলিতভাবে কাজে লাগাই। সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াবেন না, বরং দেশের মানুষের প্রত্যাশা পূরণে আপনারাও অগ্রণী ভূমিকা রাখুন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com