• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জনগণের সরকারের মাধ্যমেই দেশকে নতুনভাবে ঢেলে সাজানো সম্ভব : আমিনুল হক

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ ১০:০৯
আপডেট: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ ১০:০৯

জনগণের সরকারের মাধ্যমেই দেশকে নতুনভাবে ঢেলে সাজানো সম্ভব : আমিনুল হক

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আর সেই নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কার করতে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পল্লবী রূপনগর, বাড্ডা ও ভাটারায় বিএনপির উদ্যোগে ঈদ উপহার ও ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা যাবে।জনগণের সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণভাবে সংস্কার করতে।বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি শান্তিপূর্ণ সমৃদ্ধশালী এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। জনগণের সরকারের মাধ্যমেই দেশকে নতুনভাবে ঢেলে সাজানো সম্ভব হবে।

আমিনুল হক বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন সংগ্রামে এদেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটের অধিকার মানুষের দাবি পূরণ ও মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে। সেই রক্ত কখনোই বৃথা যাবে না।

তিনি উপস্থিত সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্র কিন্তু চলমান রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কোন স্বৈরাচার বা স্বৈরাচারের দোসররা কোন ষড়যন্ত্র করতে পারবে না ।

তিনি আরও বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। এদেশের সাধারণ মানুষকে নিয়েই বিএনপির পথচলা এবং আগামীতে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই বিএনপি কাজ করে চলেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com