• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বর্তমান সংবিধান মানুষের আকাঙ্ক্ষা ধারণে ব্যর্থ হয়েছে : আখতার

প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ২:১৮
আপডেট: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ২:১৮

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশ বর্তমানে যে সংবিধানের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, সে সংবিধান মানুষের আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হয়েছে। তাই নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন করতে হবে।

শুক্রবার (২৮ মার্চ) রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এনসিপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজনীতিবিদ, ছাত্র-শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, আলেম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করে দলটি।

আখতার হোসেন বলেন, সংবিধানে প্রধানমন্ত্রীকে এমনভাবে ক্ষমতায়ন করা হয়েছে, যাতে সাংবিধানিক প্রক্রিয়ায় একজন প্রধানমন্ত্রী স্বৈরাচারী হওয়ার সুযোগ পান। এজন্য দেশে একটি নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে।

নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, নতুন সংবিধান করতে হলে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান পেতে হবে। এজন্য সামনের নির্বাচন যেন একটি গণপরিষদ নির্বাচন হয়, সরকারের কাছে এ দাবি জানিয়েছি। এ নির্বাচনের প্রতিনিধিরা বাংলাদেশকে একটি নতুন সংবিধান উপহার দেবেন। একই সঙ্গে তারা সংসদ সদস্যের ভূমিকা পালন করবেন।

গণহত্যার বিচার দাবি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে নিরাপদ রাখতে হলে অবশ্যই চব্বিশের আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করতে হবে।

এনসিপির রংপুরের সংগঠক শেখ রেজওয়ানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন দলটির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, এনসিপির সংগঠক আলমগীর নয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম