• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কটিয়াদীতে একসঙ্গে তিন বাছুর জন্ম দিলো গাভি, এলাকায় হৈচৈ

প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৪:১৮
আপডেট: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৪:১৮

96001 14

কটিয়াদীতে একসঙ্গে তিন বাছুর জন্ম দিলো গাভি, এলাকায় হৈচৈ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি গাভি একসঙ্গে তিনটি ষাঁড় বাছুর জন্ম দিয়েছে। বর্তমানে গাভি ও তিনটি বাছুর সুস্থ রয়েছে, স্বাভাবিকভাবে খাবারও খাচ্ছে। এমন ঘটনা অস্বাভাবিক না হলেও বিরল বলে উল্লেখ করেছেন প্রাণিসম্পদ কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরে উপজেলার বাহিরকাদি গ্রামে নাহিদা সুলতানার বাড়িতে পালন করা একটি গাভি এই তিন বাছুর জন্ম দেয়। এ অবস্থায় তার বাড়িতে আনন্দের বন্যা বইছে। তাদের চোখে-মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক।

এ খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকাল থেকেই বাছুরগুলো দেখতে ভিড় করছেন গ্রামবাসী।

খামারি নাহিদা সুলতানা জানান, ২০১৯ সালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়ে একটি গরু কিনেছিলেন। কেনার সময় গরুটি সাত মাসের অন্তঃসত্তা ছিল। পরে এর গর্ভে জন্ম নেয় একটি বাছুর। এই বাছুরটি বড় হয়ে ২০২২ এবং ২০২৩ সালে একটি করে বাচ্চা প্রসব করে। আর এবার প্রসব করেছে একসঙ্গে তিন বাচ্চা।

এই খামারি জানান, গত বৃহস্পতিবার সেহরির সময় (রাত ৪টা) প্রথম বাচ্চা প্রসব করে। এর দেড় ঘণ্টা পর আরো একটি এবং সকাল সাড়ে ৭টায় তৃতীয় বাচ্চাটি প্রসব করে। একসঙ্গে তিন বাচ্চা পেয়ে যারপরনাই খুশি তিনি।

নাহিদা সুলতানার স্বামী ছাইদুর রহমান স্বপন জানান, তিনি একজন বাসচালক। বাস চালানোর ফাঁকে তিনিও খামারে কিছুটা সময় দেন। কিন্তু তার স্ত্রী সার্বক্ষণিক গরু-বাছুরগুলোকে সন্তানের মতো লালনপালন করে থাকেন। তিনি বলেন, পরিবারে নতুন সন্তানের জন্ম হলে যেমন আনন্দ অনুভূত হয়, গাভির তিন বাচ্চা হওয়ায় তেমনই আনন্দ হচ্ছে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দা আসাদ আরভিং জানান, বাজারে যাওয়ার শুনতে পান স্বপনের বাড়িতে একটি গাভি তিনটি বাছুর জন্ম দিয়েছে। শুনে সাথে সাথে এখানে এসে দেখেন মানুষের ভিড়। বাছুরগুলোকে দেখতে বিভিন্ন জায়গা থেকে অনেকেই এসেছেন। তিনি বলেন, একসঙ্গে দুইটা বাছুর জন্ম নিতে দেখেছি। তবে আমাদের এলাকায় একসঙ্গে তিনটি বাছুর জন্ম নিতে শুনিনি বা দেখিনি। এটাই প্রথম।

পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো.লিটন মিয়া বলেন, উন্নত জাতের গাভি সাধারণত দুটি বাচ্চা জন্ম দিতে পারে। তবে সেটাও খুবই কম। দুই থেকে পাঁচ শতাংশ গাভি একাধিক বাচ্চা জন্ম দিয়ে থাকে।

একসঙ্গে তিনটি বাচ্চা জন্ম দেওয়ার বিষয়টি খুবই বিরল উল্লেখ করে তিনি বলেন, এটাকে মাল্টিওভুলেশন বলে। একাধিক ডিম্বাণুর সাথে একাধিক শুক্রাণুর মিলিত হওয়ায় ফলে এমনটা হয়ে থাকে বলেও জানান এই কর্মকর্তা৷


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com