• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জাতীয় মানবাধিকার সমিতির

প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৮:৫০
আপডেট: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৮:৫০

96000006 6

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জাতীয় মানবাধিকার সমিতির

নিজস্ব প্রতিবেদক
মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন-ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।

নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন-ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক-এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।

ঈদুল ফিতর হয়ে উঠুক মানবিক, পবিত্র রমযান মাস আমাদের যে শিক্ষা দিয়েছে তা আমরা মেনে চলি, সহযোগিতার হাত বাড়িয়ে দেই পাশের মানুষের প্রতি।ঈদ হয়ে উঠুক আনন্দের, উৎসবের ও সম্প্রীতির অন্যতম মাধ্যম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com