• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে জেডআরএফের ঈদ উপহার বিতরণ

প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৮:৫২
আপডেট: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৮:৫২

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে জেডআরএফের ঈদ উপহার বিতরণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় অব্যাহতভাবে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে কেন্দ্রীয় ঈদ উপহার বিতরণ কর্মসূচির আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার বাবলা, সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমনের সহযোগিতায় বরিশাল বিভাগীয় আহ্বায়ক ড. শেখ মনির উদ্দিন জুয়েল এবং সদস্য সচিব প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নুর উপস্থিতিতে গত সোমবার এ কর্মসূচি শুরু হয়।

তারই ধারাবাহিকতায় শনিবার (২৯ মার্চ) পটুয়াখালীতে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এতে দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের ঝাটারা নিবাসী শহীদ মোহাম্মদ মিলন হাওলাদার এবং দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী নিবাসী শহীদ মোহাম্মদ জসিম উদ্দিনের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন জেডআরএফের বরিশাল বিভাগীয় মনিটর অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. মো. মহিবুল্লাহ্ রুবেল, এটিএম সাইফুদ্দিন হীরা, জাকারিয়া আহমেদ, জাহিদুল ইসলাম রাতুল, খালিদ রাফি, সুমন শরীফ, সৈয়দ রিয়াদ, মো. রেজওয়ান ইসলাম রামিম প্রমুখ।