• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শেখ হাসিনা দেশটাকে কারাগারে রূপান্তরিত করেছিলেন

প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৮:৫৫
আপডেট: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৮:৫৫

শেখ হাসিনা দেশটাকে কারাগারে রূপান্তরিত করেছিলেন

জনতার আওয়াজ ডেস্ক
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেছেন, শেখ হাসিনা দেশটাকে কারাগারে রূপান্তরিত করেছিলেন। শেখ হাসিনা ও তার পরিবারের সবাই দুর্নীতিগ্রস্ত।

শনিবার (২৯ মার্চ) সকালে টঙ্গীর চেরাগআলী এলাকায় নিজের বাসভবনের সামনে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এই উপহার বিতরণ কার্যক্রম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিচালিত হয়।

পাপ্পু বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লব না হলে বাংলাদেশ আজ ভারতের প্রভাবে চলে যেত। আজ আমরা যে মানুষের পাশে দাঁড়াতে পারছি, তা সেই আন্দোলনের ফল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমন, যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, গাজীপুর মহানগর তাঁতিদলের আহ্বায়ক তাজুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়া এবং বিএনপি নেতা আলী আহমেদ টুকুসহ স্থানীয় নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com