• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

গণঅভ্যূত্থানের চার শহীদের পরিবার পেল তারেক রহমানের ঈদসামগ্রী উপহার

প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৯:১২
আপডেট: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৯:১২

963333258 1

গণঅভ্যূত্থানের চার শহীদের পরিবার পেল তারেক রহমানের ঈদসামগ্রী উপহার

সাতক্ষীরা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই আগস্টের গণঅভ্যূত্থানে নিহত সাতক্ষীরার চার শহীদ পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী ও সমবেদনা জানিয়ে লেখা চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।

শনিবার (২৯ মার্চ) দুপুর দুইটার দিকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মো. আইয়ুব হোসেন মুকুলের মাধ্যমে ঈদসামগ্রী ও চিঠি পৌঁছে দেওয়া হয়।

ঈদসামগ্রী উপহার পেয়েছে- সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের শহীদ হাফেজ আনাস বিল্লাহ, শহীদ আলম সরদার ও শহীদ আবুল বাসার এবং দেবহাটা উপজেলার আস্কারপুরে শহীদ আসিফের পরিবারের সদস্যরা। শহীদদের পরিবারের কাছে গিয়ে উক্ত ঈদসামগ্রী ও চিঠি পৌঁছে দেওয়া হয়। এসময় উপস্থিত নেতা-কর্মীরা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকুজ্জামান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোখলেছুর রহমান ও আবুল কালাম আজাদ বকুল, আশাশুনি উপজেলা জাসাস এর আহবায়ক মির্জা আছাদুজ্জামান, প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মনিরুল ইসলাম, নলতা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আশরাফুল ইসলাম ওসমান, সদস্য সচিব হাবিকুল ইসলাম প্রমুখ।

ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল এসময় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সাতক্ষীরা চার শহীদ পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী ও সমবেদনা জানিয়ে লেখা চিঠি পৌঁছে দেওয়া হয়েছে এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময়সহ সার্বিক খোঁজখবর নেয়া হয়েছে।

এসময় শহীদ পরিবারের সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com