• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঈদুল ফিতরের আগে এ টি এম আজহারসহ বিএনপি-জামাতসহ শীর্ষনেতার মুক্তির দাবি এনডিপির

প্রকাশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫ ১২:৫৭
আপডেট: রবিবার, ৩০ মার্চ, ২০২৫ ১২:৫৭

ঈদুল ফিতরের আগে এ টি এম আজহারসহ বিএনপি-জামাতসহ শীর্ষনেতার মুক্তির দাবি এনডিপির

বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ বিএনপি -জামাত সহ ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করতে গিয়ে যারা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার হয়ে এখনো কারাগারে আছেন তাদের সবাইকে ঈদুল ফিতরের আগে নিঃশর্ত মুক্তি দাবি করে আজ বিবৃতি দিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো.মঞ্জুর হোসেন ঈসা।
নেতৃবৃন্দ বলেন,জননেতা এ টি এম আজহারুল ইসলাম কে ফ্যাসিবাদ হাসিনা তার ক্ষমতা টেকসই করার জন্য ২০১২ সালে ২২ অগাস্ট ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেন বর্তমানে তার বিরুদ্ধে করা মামলাগুলো বিচারাধীন অবস্থায় আছে।গুম-খুনের আওয়ামী সরকার একই ভাবে এনডিপির প্রতিষ্ঠাতা মহাসচিব, বর্ষীয়ান জননেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে একই ধরনের মামলায় অভিযুক্ত করে ফাঁসি দিয়েছেন। একদিকে পুলিশ -র্যাব কে ব্যবহার করে গুম খুনের পদ বেছে নিয়েছে অন্যদিকে আদালতের মাধ্যমে জামাত-বিএনপি নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়েছে। অবৈধ সরকারের অবৈধ রায়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদের ফাঁসি দিয়েছে সেই মামলা পুনরায় করে খুনী হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে। নেতৃবৃন্দ বলেন ঈদুল ফিতরের আগে কারাবন্দি সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।