• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সাবেক এমপি বাহারের বাড়ি-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ১২:৪৬
আপডেট: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ১২:৪৬

 

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার সাবেক সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহারের নামে মনোহরপুরে থাকা ৩৮ লাখ টাকা মূল্যের ১৫ শতক জমি ও ১৬ কোটি টাকা মূল্যের কুমিল্লার বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে বাহার ও তার স্বার্থসংশ্লিষ্ট ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশও দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ নভেম্বর আদালত বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুনন্নেছা বাহার, বড় মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা ও ছোট মেয়ে আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

পরে ৩ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে ৩ কোটি ৩ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা রয়েছে। একই সঙ্গে ৩২ লাখ টাকা মূল্যের জমিসহ ১৪৭৪ বর্গফুটের ফ্ল্যাট জব্দের আদেশও দেন আদালত।

১১ মার্চ বাহার ও তার স্ত্রী মেহেরুন্নেছা বাহারের নামে ঢাকার উত্তরায় থাকা দুটি ফ্ল্যাট জব্দের আদেশও দেন আদালত। একই সঙ্গে তাদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা চারটি হিসাবের ৩৯ লাখ ৯৫ হাজার ২৬৭ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম