• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫ ১১:৪৬
আপডেট: শনিবার, ৩ মে, ২০২৫ ১১:৪৬

9655589

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সুমন ভুইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের অভিযোগ উঠেছে।

শনিবার (৩ মে) বেলা ১১টায় সিরাজদিখান প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. সুমন ভুইয়া বলেন, আওয়ামি লীগের দোসর ও এলাকার নামধারী বিএনপির লোকজন মিলে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্র করে এ অপপ্রচার চালাচ্ছেন। আমি বিগত ১৫ বছর রাজনৈতিকভাবে মিথ্যা মামলার শিকার হয়েছি এবং আমাকে নিজ গ্রাম ও বাড়ি ছাড়তে হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের দোসরদের কারণে।

গতকাল আমাকে নিয়ে যে অপপ্রচার করা হয়েছে সেটা ছিল সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে দূরে রাখার জন্য এ মিথ্যা ও অপপ্রচার এখনো অব্যাহত রেখেছেন আওয়ামী লীগের দোসররা।

আমি কেয়াইন বায়তুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি প্রার্থী এবং কেযাইন জাগরনী সংসদের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয় ইউসুফ হোসেন ভুইয়া। তারপর থেকে প্রিন্স নাদিম, সিদ্দিক মোল্লা ও আওয়ামী লীগের দোসরদের সাথে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের কর্মকাণ্ড চালাচ্ছেন তারা।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কুচক্রী মহল ও ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মো. সুমন ভুইয়ার স্ত্রী বলেন, তারা যে আমার স্বামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন শুধু তাই নয় বরং আমাদেরকে মেরে ফেলারও গভীর ষড়যন্ত্র করছে। স্বামী সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় আছি তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার জন্য।

এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন মো. সুমন ভুইয়া। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক, সিরাজদিখান থানা পুলিশের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com