• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আপনাদের সংস্কারের প্রয়োজন নেই, দ্রুত একটা নির্বাচন দেন: কায়কোবাদ

প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫ ১০:০০
আপডেট: রবিবার, ৪ মে, ২০২৫ ১০:০০

9600024 1

আপনাদের সংস্কারের প্রয়োজন নেই, দ্রুত একটা নির্বাচন দেন: কায়কোবাদ

কুমিল্লা প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, ‘আপনাদের কোনো সংস্কারের প্রয়োজন নেই। দ্রুত একটা নির্বাচন দেন। আপনাদের সংস্কার বাস্তবায়ন করবে গণতান্ত্রিক সরকার।’

শনিবার (৩ মে) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘স্বৈরাচার সরকারকে জনগণ যেভাবে ঐক্যবদ্ধভাবে হটিয়েছে, তেমনি ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের অধীনে নয়, বরং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করতে হবে।’

কায়কোবাদ বলেন, ‘আওয়ামী লীগ আরও কিছুদিন ক্ষমতায় থাকলে প্রধান উপদেষ্টাকেও কারাগারের স্বাদ নিতে হতো।’

তিনি আরও বলেন, ‘অতীতে আমি আপনাদের কামলা হয়ে যেভাবে পাশে ছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত সেভাবে আপনাদের কামলা হয়ে থাকতে চাই। নেতা হিসেবে নয়, আমি আপনাদের কামলা হিসেবেই থাকতে চাই।’

এ সময় মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

অনুষ্ঠানে ‍আরও বক্তব্য দেন—কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব তারেক মুন্সী, যুগ্ম-আহ্বায়ক তৌফিক আহমেদ মীর, বাংলাদেশ সেনাবাহীনির সাবেক মেজর মো. শাজাহান, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, মুরাদনগর উপজেলা হিন্দু পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com