• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

চাঁদাবাজির অভিযোগে নিউমার্কেট থানা বিএনপি নেতা জাহাঙ্গীর বহিষ্কার

প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫ ৫:২৬
আপডেট: বুধবার, ৭ মে, ২০২৫ ৫:২৬

চাঁদাবাজির অভিযোগে নিউমার্কেট থানা বিএনপি নেতা জাহাঙ্গীর বহিষ্কার

জনতার আওয়াজ ডেস্ক
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির নিউমার্কেট থানার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারিকে বহিষ্কার করেছে দল।

বুধবার দলটি কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য আজ ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ব্যবসায়ীদের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য নিউমার্কেট এলাকায় চাঁদা নেয়ার সময় জাহাঙ্গীর আলম নামে এক বিএনপিকে কর্মীকে হাতে নাতে ধরেন।

ব্যবসায়ীরা জানান, খালেদা জিয়াকে দেশে আসাকে কেন্দ্র করে গতকাল রাতে প্রোগ্রামের জন্য কিছু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন জাহাঙ্গীর হোসেন। পরে ব্যবসায়ীরা একত্রিত হয়ে নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীকে ধরে। ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয়াকে কেন্দ্র করে সাধারণ ব্যবসায়ীরা তাকে গণধোলাই দেয় এবং পুলিশে হস্তান্তর করে।

ব্যবসায়ীদের আরো অভিযোগ, জাহাঙ্গীর হোসেন গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর নিউমার্কেট একাকায় চাঁদা নিতে গেলে ব্যবসায়ীরা বাধা দেয়। পরে দল থেকে তাকে বহিষ্কার করে। কিছুদিন আগে জাহাঙ্গীর আলম ক্ষমা চাইলে তাকে আবারো দলে ফিরিয়ে নেয়া হয়। দলের ফিরে আবারো তিনি চাঁদা নেয়ার জন্য মার্কেটে গেলে গণধোলাই দেয়া হয়।

মহানগর বিএনপি সূত্রে জানা যায়, জাহাঙ্গীরের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com