• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

যমুনা থেকে সরে গিয়ে মঞ্চের সামনে অবস্থান বিক্ষোভকারীদের

প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫ ১:৪৪
আপডেট: শুক্রবার, ৯ মে, ২০২৫ ১:৪৪

960004

যমুনা থেকে সরে গিয়ে মঞ্চের সামনে অবস্থান বিক্ষোভকারীদের

জনতার আওয়াজ ডেস্ক

ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীরা জুমাপরবর্তী সমাবেশের মঞ্চের দিকে সরে এসেছেন।

বড় জামায়েতর লক্ষ্যে সমাবেশের জন্য যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানেই একত্রিত হচ্ছেন জুলাইযোদ্ধারা।

শুক্রবার (৯ মে) দুপুর ১২টায় যমুনার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মঞ্চের দিকে আসেন জুলাইয়ের স্পিরিট হাসনাত আব্দুল্লাহ।

এদিকে, হোটেল ইন্টারকন্টিনেন্টালের রাস্তার দিক থেকে কাকরাইল মসজিদের দিকের রাস্তায় পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে রেখেছে।

এর আগে বৃহস্পতিবার রাত থেকে জুলাইয়ের অংশীদার নানা দল এবং ইসলামপন্থী দলের কর্মরা যমুনার সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায়ও সেখানে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেয়া হয়।

উল্লেখ্য, আজ সকাল ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বড় জমায়েতের ঘোষণা দেন। এ সময় দল-মত নির্বিশেষে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com