• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শ্যামনগরে অপদ্রব্য পুশকৃত ৫১২ কেজি চিংড়ি জব্দ, ২ লাখ টাকা জরিমানা

প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫ ৬:৩৫
আপডেট: শনিবার, ১০ মে, ২০২৫ ৬:৩৫

96000028 2

শ্যামনগরে অপদ্রব্য পুশকৃত ৫১২ কেজি চিংড়ি জব্দ, ২ লাখ টাকা জরিমানা

জনতার আওয়াজ ডেস্ক
সাতক্ষীরার শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অপদ্রব্য পুশকৃত ৫১২ কেজি চিংড়ি মাছ জব্দের তা আগুনে পুড়ে বিনষ্ট করা হয়েছে। এসময় অপদ্রব্য পুশের অভিযোগে পাঁচজনের কাছ থেকে দুই লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার (১০ মে) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার নুরনগর ইউনিয়নে কামারপাড়া বাজারে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ৫১২ কেজি চিংড়ি জব্দ করে যৌথ বাহিনী। এসময় জেলি পুশ করার অভিযোগে নূরনগর বাজারের চিংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার চার সহযোগীকে আটক করা হয়।

পরে শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের পাঁচজনকে দুই লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এসময় জব্দকৃত চিংড়ি মাছগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানকালে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার লে. রাদীদ রায়হান, শ্যামনগর উপজেলার মৎস্য অফিসার তুষার চন্দ্র মজুমদারসহ সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com